ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত দুই  যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি আবাসস্থল পরিবর্তনে ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল ইসি ভারতীয় রুপির বিপরীতে দুই বছরে ১১.৬% শক্তিশালী হয়েছে টাকা হারানো বা চুরি পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নিয়ম, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা দণ্ড ফি কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১০৭ Time View

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তরুণ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তরুণীর মরদেহ এখনো পাওয়া যায়নি।’

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়টিরই সাবেক এক শিক্ষার্থী নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় বাংলাদেশ ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, এফবিআই এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে।

শামা ওবায়েদ বলেন, তিনি দুই পরিবারের সঙ্গেই কথা বলেছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে যত দ্রুত সম্ভব মরদেহ দেশে আনা হবে।

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সহায়তা করছে। অন্য ঘটনাটিতেও আমরা সহায়তা দেব।’

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করবে এবং নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আশা করছে এমভি বাংলার জয়যাত্রাসহ দেশের জাহাজগুলো নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে।

সাম্প্রতিক আফ্রিকা সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ভবিষ্যতে সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখতে পারে। পাশাপাশি দেশ দুটির সঙ্গে যোগাযোগ আরও জোরদার করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার চায় ঢাকা

Update Time : ১২:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬