ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

অর্থঋণ আদালতের নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট নয়: হাইকোর্ট

অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। আদালত এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেছেন।

রায়ে আদালত বলেন, নিলামে স্থাবর সম্পত্তি ক্রয়কারী আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত যে আদেশ দিয়েছিল, তা আইনগত কর্তৃত্বের বাইরে।

একই সঙ্গে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’ হিসেবে অন্তর্ভুক্ত করার বিধানকেও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হয়েছে।

আইনজীবীরা জানান, এ রায়ের ফলে অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে নিলাম মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না।

তাদের ভাষ্য, কোনো সম্পত্তির বিক্রয় বা হস্তান্তরকে সংসদ আইন করে ভ্যাট থেকে অব্যাহতি দিলে পরবর্তী সময়ে অধস্তন বা অর্পিত আইন প্রণয়নের মাধ্যমে ওই সম্পত্তির ওপর নতুন করে ভ্যাটের দায় চাপানো যাবে না।

নিলামে সম্পত্তি ক্রেতাদের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সাকিব মাহবুব ও অ্যাডভোকেট সাজিদ হাসান।

অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

অর্থঋণ আদালতের নিলামে কেনা স্থাবর সম্পত্তিতে ১৫% ভ্যাট নয়: হাইকোর্ট

Update Time : ০৭:৪৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬