ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ Time View

বাংলা গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মবার্ষিকী আজ। ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এই গুণী শিল্পী।

শৈশব থেকেই গানের প্রতি গভীর আগ্রহ ছিল সাবিনা ইয়াসমিনের। মাত্র সাত বছর বয়সে মঞ্চে গান পরিবেশন করেন তিনি। বড় বোন ফরিদা ইয়াসমিনের কাছ থেকে গানের প্রতি অনুপ্রেরণা পান। পরবর্তী সময়ে ওস্তাদ পি সি গোমেজের কাছে শাস্ত্রীয় সংগীতে তালিম নেন।

শিশুশিল্পী হিসেবে ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে গান করার মধ্য দিয়ে তার সংগীতজীবনের সূচনা হয়। এরপর ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে পূর্ণাঙ্গ নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭২ সালে ‘অবুঝ মন’ চলচ্চিত্রের ‘শুধু গান গেয়ে পরিচয়’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

দীর্ঘ সংগীতজীবনে সাবিনা ইয়াসমিন দেশাত্মবোধক, আধুনিক, লোকসংগীত, ধ্রুপদী ও চলচ্চিত্রের গানসহ বিভিন্ন ধারায় কণ্ঠ দিয়েছেন। তার কণ্ঠে অসংখ্য গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে ভারতীয় সংগীতের খ্যাতিমান শিল্পী ও সুরকারদের সঙ্গেও কাজ করেছেন তিনি।

‘সব কটা জানালা খুলে দাও না’, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ও আমার বাংলা মা’, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’সহ তার গাওয়া বহু দেশাত্মবোধক গান আজও শ্রোতাদের মাঝে সমানভাবে জনপ্রিয়।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে সাবিনা ইয়াসমিন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন বহু সম্মাননা। ১৯৮৪ সালে তিনি একুশে পদক এবং ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শিরোনামের বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুক্র ও শনিবার প্রচার হবে বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন আজ

Update Time : ০৭:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬