ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি, বাড়ছে হাসপাতালের প্রস্তুতি ট্রাইব্যুনালের ১৬ মৃত্যুদণ্ডের রায়ে হাইকোর্টের কঠোর সমালোচনা বেনজীরসহ বিদেশে পালিয়ে থাকা আসামিদের ফেরাতে সর্বোচ্চ উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা উত্তোলন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শেখ হাসিনাকে মিডিয়ায় বক্তব্যের সুযোগ না দিতে ভারতের প্রতি আহ্বান মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে সাত নির্দেশনা বাধ্যতামূলক গভীর রাতে সড়ক ঢালাই কাজ পরিদর্শনে পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা কোটচাঁদপুরে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত, ঘাতক বাস শনাক্তে পুলিশের অভিযান

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ এবং নগরীতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশনায় নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকার ড্রেন ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হয়। বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।

এ সময় সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।

এছাড়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে রাব্বি, নির্বাহী প্রকৌশলী (পরিবহন) মো. জহিরুল ইসলাম টিপু, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসুফ আলী ও মাহবুবুর রহমান মিন্টুসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ডেঙ্গুর উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬০ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে চিকিৎসা নিয়েছেন মোট ৭ হাজার ৩৯৫ জন রোগী।

সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সচেতনতা বাড়ানো জরুরি। বাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি, বাড়ছে হাসপাতালের প্রস্তুতি

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ১১:৪৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬