ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৮ আয়োজন করবে ইকুয়েডর এক মাসের মধ্যে এইচএসসি অকৃতকার্যদের সম্পূরক পরীক্ষার সুযোগ: শিক্ষামন্ত্রী ব্যাংক খাতের সংস্কার ও আর্থিক নিরাপত্তা জোরদারে বিশ্বব্যাংকের ৪৫০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ গোবিন্দগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ, পুনর্ব্যবহারের উদ্যোগ ডিসি জাহিদের যশোর মর্গে ১৭ দিন ধরে দুই ভারতীয়র মরদেহ, প্রত্যাবাসনের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ সকাল ১১টায়, অনলাইন ও এসএমএসে জানবেন যেভাবে নভেম্বর থেকে টিসিবির পণ্যের তালিকায় যুক্ত হচ্ছে হলুদ-মরিচের গুঁড়া ও চা ভারত থেকে ট্রাভেল ও এক্সিট পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী যশোর কোতোয়ালী থানার ওসি পরিচয়ে চাঁদা দাবি, সতর্ক করল জেলা পুলিশ

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক এক পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি জানিয়েছেন।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তারা পরিবেশ সংরক্ষণে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বাস্তবায়ন পরিস্থিতি তুলে ধরেন। এ সময় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জীববৈচিত্র্য সম্মেলন কপ-১৮ আয়োজন করবে ইকুয়েডর

পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Update Time : ১১:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬