ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সার সরবরাহ ও বাজার তদারকিতে কন্ট্রোল রুম, ২৭ দল মাঠে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধনে প্রধানমন্ত্রী ভালো দামে পাট বিক্রি, নওগাঁর কৃষকের মুখে হাসি ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলা, সাময়িক বন্ধ ছাত্রলীগের সাবেক নেতা উসমান গনি গ্রেপ্তার সরকারি খরচে ৪ লাখ ৮২ হাজারের বেশি মামলায় আইনি সহায়তা শিবপুরে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী ও শিশুসহ ৪ জন নিখোঁজ চট্টগ্রামে সুবিধাবঞ্চিত এলাকায় ১০০ পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে যত্নমূলক কাজের স্বীকৃতি জরুরি: ঢাবিতে আলোচনা

ছাত্রলীগের সাবেক নেতা উসমান গনি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মো. উসমান গনিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটোয়ারী থানা পুলিশ এ অভিযান চালায়।

পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালিয়ে ‘ঝটিকা মিছিল’ আয়োজন এবং নাশকতার উদ্দেশ্যে গভীর রাতে গোপন বৈঠক করার অভিযোগে উসমান গনিসহ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গত ৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দুটি দায়ের করে।

মামলা দুটিতে মোট ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট ভোরে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় গ্রামীণ চক্ষু হাসপাতালের সামনে কয়েকজন নেতাকর্মী জড়ো হন। একই দিন রাতেও ঠাকুরগাঁও শহরের আর্ট গ্যালারি সিঙ্গার শোরুমের সামনের সড়কে তারা সমবেত হন। পুলিশের দাবি, সরকারবিরোধী ঝটিকা মিছিল ও গোপন বৈঠকের উদ্দেশ্যেই তাদের সেখানে জড়ো হওয়ার অভিযোগ রয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা সেখান থেকে সরে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

প্রথম মামলাটি করেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলেমান গনি। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রয়েল বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ওরফে রাব্বি, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক এবং সাবেক সহসভাপতি মো. খাইরুল ইসলামসহ ১৬ জনের নাম রয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

একই দিনের রাতের ঘটনার অভিযোগে দ্বিতীয় মামলাটি করেন এসআই মনিরুজ্জামান। ওই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, আটোয়ারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আগের একটি মামলাতেও উসমান গনিকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার উসমান গনির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সার সরবরাহ ও বাজার তদারকিতে কন্ট্রোল রুম, ২৭ দল মাঠে

ছাত্রলীগের সাবেক নেতা উসমান গনি গ্রেপ্তার

Update Time : ০৯:৪৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬