ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা দক্ষ চালক তৈরিতে সফল টিটিসিকে পুরস্কৃত করবে সরকার বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য কিরগিজস্তানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ দুর্গাপূজার নিরাপত্তায় ঝালকাঠির চার উপজেলায় ১১৭৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, চালু সার্বক্ষণিক কন্ট্রোল রুম শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১১:৩২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৮৭ Time View

আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। দক্ষিণী বায়ু এবং দেশে ক্রমাগত বজ্র মেঘ তৈরি হওয়াই এর মূল কারণ।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বাসস’কে বলেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’

তিনি আরও বলেন, আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিকে দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে বলে জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ১৬০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর ভোলায় ১৫১ মি.মি, ফেনীতে ১৪৮ মি.মি, ময়মনসিংহে ১১৫ মি.মি, খেপুপাড়ায় ১১৪ মি.মি, কুমিল্লা ও সীতাকু-ে ১০৩ মি.মি এবং নেত্রকোনায় ৮৯ মিমি বৃষ্টিপাত হয়েছে।

আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের সকালের বুলেটিনে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাসস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা

আগামী ৪ মে পর্যন্ত সারাদেশে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা

Update Time : ১১:৩২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬