ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত “ডেঙ্গুতে খাবারই শক্তি: রোগীর খাদ্যতালিকায় যা রাখবেন, যা এড়িয়ে চলবেন” যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ অভিযান পরিচালিত হবে।

কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর উদ্যোগ সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকাকেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানেও বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে যুক্ত হন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘমেয়াদি এ কর্মসূচির মাধ্যমে এডিস মশার বিস্তার রোধের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিকদের সচেতনতা আরও বাড়বে এবং ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদার হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

Update Time : ০৯:৫০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬