ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার সুপারিশ সংসদীয় কমিটির সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ মিতিঙ্গাছড়িকে এসডিজি ভিলেজ হিসেবে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান ঝিনাইদহে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতায় বিতর্ক ও নাটিকা নতুন প্রযুক্তি যেন ঘৃণা-সহিংসতা নয়, টেকসই উন্নয়নে ব্যবহৃত হয়: রাষ্ট্রদূত আইরিন খান প্রযুক্তি খাতে বিনিয়োগ ও দক্ষ কর্মসংস্থান বাড়াতে নীতি পর্যালোচনা করবে সরকার ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার কাজ দেখতে রাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার দুই তরুণী

জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার সুপারিশ সংসদীয় কমিটির

 সাধারণ মানুষের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবভিত্তিক পরিকল্পনা প্রণয়ন করে তা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, মজুত ও সংরক্ষণ সক্ষমতা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে পরবর্তী বৈঠকে বিস্তারিত তথ্য উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।

সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো ও সমন্বয়ের কারণ, মূল্য সহনীয় রাখার সম্ভাব্য উপায় এবং জ্বালানির দাম পরিবর্তনের ক্ষেত্রে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে দেশে সাম্প্রতিক সময়ে জ্বালানি সংকট তৈরির কারণ নিয়েও বিপিসির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। সংকটকালীন সময়ের পরও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন না ঘটলেও শুধু মূল্য বাড়ানোর মাধ্যমে কীভাবে সংকটের অবসান হয়েছে—এ বিষয়ে কমিটির পক্ষ থেকে জানতে চাওয়া হয়।

কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান বৈঠকে অংশ নেন।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যু

জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার সুপারিশ সংসদীয় কমিটির

Update Time : ০৪:৩২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬