ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ‘ওই মানুষগুলোকে মরতে দিতে পারি না’: হামলার পরও বিমান বাঁচালেন পাইলট বাল্যবিবাহ ও গোপন বহুবিবাহ ঠেকাতে অনলাইনে আসছে বিবাহ-তালাক নিবন্ধন ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ ৯০ কেজি গাঁজাসহ আটক ১, পালিয়ে গেছে আরও দুইজন তাইজে হুথি-সরকারি বাহিনীর তীব্র লড়াই, ২৪ ঘণ্টায় নিহত ৮০ হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলা, বাড়ছে নৌনিরাপত্তা উদ্বেগ শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক

ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জ জেলা শহরের কাটাখালী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার এবং মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় কাটাখালী খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

কর্মসূচিতে খালের পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, জলাবদ্ধতা নিরসন এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোও জরুরি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ১১:১৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬