ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত “ডেঙ্গুতে খাবারই শক্তি: রোগীর খাদ্যতালিকায় যা রাখবেন, যা এড়িয়ে চলবেন” যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)

প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন, পর্যালোচনা ও পর্যবেক্ষণের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৮০ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলা ও থানায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধিদপ্তরের আগস্ট মাসের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। গত ২৮ সেপ্টেম্বর জারি করা অফিস আদেশে কর্মকর্তাদের নামের বিপরীতে নির্ধারিত উপজেলা ও থানার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত এলাকায় আগামী ৫ নভেম্বরের মধ্যে পরিদর্শন শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দেশের যেকোনো উপজেলা পরিদর্শন করতে পারবেন। অন্য কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট উপজেলা ও থানার তালিকা নির্ধারণ করা হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলার উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে।

মাঠপর্যায়ে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ বিভাগের পরিচালকের পূর্বানুমতি নিতে হবে। পরিচালকরা পর্যায়ক্রমে কর্মকর্তাদের কর্মস্থল ত্যাগের অনুমতি দেবেন।

যেভাবে হবে পরিদর্শন

উপবৃত্তি বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত উপজেলা বা থানার প্রাথমিক শিক্ষা অফিসের পাশাপাশি তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে হবে। বিদ্যালয় তিনটির মধ্যে একটি শহরাঞ্চল এবং দুটি গ্রামীণ এলাকা থেকে বিক্ষিপ্ত নমুনায়নের ভিত্তিতে নির্বাচন করতে হবে। এ পরিদর্শনে কর্মকর্তাদের দুই দিন মাঠপর্যায়ে অবস্থান করতে হবে।

অন্যদিকে, অধিদপ্তরের অন্যান্য বিভাগের কর্মকর্তাদের নির্ধারিত এলাকায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে বলা হয়েছে। এর মধ্যে একটি শহর ও একটি গ্রামীণ বিদ্যালয় বেছে নিয়ে এক দিন মাঠপর্যায়ে অবস্থান করে কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে।

পরিদর্শনের সময় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিষয়গুলো সরেজমিনে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করতে হবে।

পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন

পরিদর্শন শেষে নির্ধারিত ছকে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে পরিদর্শন শেষ হওয়ার পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগে জমা দিতে হবে। প্রতিবেদনের প্রমাণক কপি টিএ/ডিএ বিলের সঙ্গে সংযুক্ত করাও বাধ্যতামূলক করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, কর্মকর্তারা প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিজ নিজ বেতন খাত থেকে টিএ/ডিএ পাবেন। অধিদপ্তরে সংযুক্তিতে কর্মরত কর্মকর্তাদের টিএ/ডিএ বিল মাঠপর্যায়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগ্রহ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাসুদ হোসেন ৫ অক্টোবর অফিস আদেশটিতে স্বাক্ষর করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ

Update Time : ১১:২৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬