ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর

নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

মা ইলিশের প্রজনন ও নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করতে নাটোরে শুরু হয়েছে ২২ দিনের ইলিশ সংরক্ষণ অভিযান। অভিযানের অংশ হিসেবে পদ্মা নদীসংলগ্ন এলাকার নিবন্ধিত ৭৫০টি জেলে পরিবারকে সরকারি খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সরকারি কর্মসূচি অনুযায়ী, ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী সর্বনিম্ন এক বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা কার্যকর ও জনসচেতনতা বাড়াতে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি লালপুরে জেলেদের অংশগ্রহণে মৎস্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মাইকিং, লিফলেট, ফেস্টুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও চালানো হচ্ছে প্রচারণা।

পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারী ইলিশ আহরণে সম্পৃক্ত ৭৫০টি জেলে পরিবারের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। জেলেদের জীবিকা সাময়িকভাবে বন্ধ থাকার সময়ে এ সহায়তা তাদের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী জানান, মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করতে পদ্মা নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিশেষ নজরদারি থাকবে। একই সঙ্গে হাট-বাজারগুলোতেও তদারকি জোরদার করা হবে। নিষেধাজ্ঞা অমান্যের ঘটনা ঘটলে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা

Update Time : ০২:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬