ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান ইইউর সাত বছরের বাজেটে ১৪১ বিলিয়ন ইউরো ছাঁটাইয়ের প্রস্তাব, তবু সমঝোতা অধরা বেনাপোল বন্দরে ৭ কোটি টাকার পণ্য পাচারের অভিযোগ, ঢাকায় জব্দ ও তিনজন আটক আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞা, পাশে ইইউসহ ৮ দেশ জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় কমিটির সভা আগামীকাল চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন-সড়ক; আহত অন্তত ২৭ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: চট্টগ্রাম থেকে অটোরিকশাচালক গ্রেপ্তার টস জিতে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন স্পিনার

চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ

চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেছে প্রশাসন। এ সময় ইলিশ মজুতের দায়ে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

অভিযানটি চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় পরিচালনা করা হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে ইলিশ মজুতের দায়ে বড় স্টেশন মাছঘাটের দুই আড়তদার মো. সেলিম ও মো. রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সকাল ১১টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। তিনি জানান, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যখাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ

চাঁদপুরে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্টজাল জব্দ

Update Time : ১২:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬