ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদক ছাড়ো, নয়তো শংকরদী ছাড়ো: সচেতনতার বার্তায় সোচ্চার স্থানীয়রা চলচ্চিত্র নীতিমালা, শিল্পী সমিতি ও নতুন প্রযোজনা—বিনোদন অঙ্গনে ব্যস্ত দিন চা খাওয়ার সব উপকারিতা: কেন প্রতিদিনের পানীয় হিসেবে চা এত জনপ্রিয়? প্রতিদিন হাঁটার অভ্যাস: হৃদ্‌স্বাস্থ্য থেকে মানসিক সুস্থতা—যা বলছে গবেষণা টানা বর্ষণে বিপর্যস্ত বান্দরবান: বন্ধ পর্যটনকেন্দ্র নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের দাবি প্রেসক্লাব যশোর নির্বাচন বাস্তবায়ন কমিটি’র মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা আগামী ২৪–৭২ ঘণ্টায় ১২ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা বিশ্বকাপের উন্মাদনায় চাপা পড়ল বাংলাদেশের হতাশার হার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

হজযাত্রীদের যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে টাকা ফেরতের নির্দেশ

প্রতীকী ছবি

দুর্ঘটনা, অসুস্থতাসহ যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে না যেতে পারলে সংশ্লিষ্ট হজ যাত্রীদের বিমান ভাড়ার টাকা ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম এক পত্রের মাধ্যমে গত বৃহস্পতিবার এ নির্দেশনা দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো ধর্ম মন্ত্রণালয়ে চিঠিতে হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৭ ও ১৮ নম্বর ক্রমিকের অনুশাসন প্রতিপালনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সূত্রোক্ত পত্রের মাধ্যমে অনুরোধ করা হয়।

হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ এর ১৫ অনুচ্ছেদের ১৮ নম্বর ক্রমিক মোতাবেক দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা কিংবা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে এয়ারলাইন্সসমূহ হজযাত্রীকে প্রতিস্থাপন সুবিধা প্রদান করবে।

এক্ষেত্রে উল্লিখিত কারণে উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীকেও প্রতিস্থাপন সুবিধা প্রদান করা প্রয়োজন।

পত্রে আরো বলা হয়, দুর্ঘটনা বা গুরুতর অসুস্থতা বা ভিসা জটিলতা বা অন্য কোনো যৌক্তিক কারণে নির্ধারিত ফ্লাইটে কোনো হজযাত্রীর গমন সম্ভব না হলে, উক্ত হজযাত্রীর সঙ্গে সহগামী হিসেবে নিবন্ধিত পরিবারের কোনো সদস্য হজে গমন করতে না পারলে সহগামী হজযাত্রীর বিমান টিকেট প্রতিস্থাপন ও বিমান ভাড়ার অর্থ ফেরত প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, প্রতিস্থাপনের ফলে এয়ারলাইন্সের নির্ধারিত কোটার কোনো হ্রাস বা বৃদ্ধি হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন।

গত ১৮ এপ্রিল হজ ফ্লাইট চালু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

শারীরিক অসুস্থতা, নির্ধারিত সময়ে হজ ফ্লাইট ধরতে না পারাসহ বিভিন্ন কারণে এবারও কিছু সংখ্যক যাত্রী নির্ধারিত ফ্লাইট মিস করেছেন। এ জন্য ধর্ম মন্ত্রণালয়ের এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এতে অনেক ধর্মপ্রাণ হজযাত্রী আর্থিকভাবে উপকৃত হবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদক ছাড়ো, নয়তো শংকরদী ছাড়ো: সচেতনতার বার্তায় সোচ্চার স্থানীয়রা

হজযাত্রীদের যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে টাকা ফেরতের নির্দেশ

Update Time : ০৬:৩৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬