ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি

সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী

সৌদি আরবে বিমানবন্দরে হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজখবর রাখছে সরকার। এ ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে এবং আহত অনেকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, ঘটনার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শ্রম উইংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আহতদের চিকিৎসার বিষয়েও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ ছাড়া আহত একজনের বাবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সমবেদনা জানিয়েছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকার এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শ দেন মন্ত্রী। জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির বিষয়ে এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সরকার আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। বিমানবন্দরে হয়রানি নিয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে minister.expat@gmail.com ঠিকানায় ইমেইল পাঠানোর অনুরোধ জানান তিনি।

এদিকে নারায়ণগঞ্জের শ্রমজীবী নারীদের আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বন্দরের শ্রম কল্যাণ কেন্দ্রের মহিলা হোস্টেল এবং পাঁচ শয্যার হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। তিনি জানান, শ্রমজীবী নারীদের নিরাপদ আবাসন ও চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৭ নভেম্বর প্রতিষ্ঠান দুটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী

Update Time : ০৫:৩০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬