ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

ইরাকের রাজধানী বাগদাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অধিবেশনে বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরার পাশাপাশি সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

‘শান্তি ও টেকসই উন্নয়নের প্রসারে সংলাপ ও সংহতি—দুটি মৌলিক স্তম্ভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এতে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংলাপ ও সংহতি জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধিবেশনে হুমায়ুন কবির বাংলাদেশের জাতীয় বক্তব্য উপস্থাপন করবেন। পাশাপাশি ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর সমপর্যায়ের মন্ত্রীদের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে তাঁর অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত একটি বিশেষ মন্ত্রী পর্যায়ের বৈঠকে আগামীকাল সহ-সভাপতিত্ব করার কথা রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে মানবাধিকার সুরক্ষা ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার বিষয়টি এ বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের অধিবেশনে স্বাগতিক দেশ ইরাক তুরস্কের কাছ থেকে এক বছরের জন্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছে।

ওআইসির এই অধিবেশন সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপ, পারস্পরিক সংহতি ও টেকসই উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বাগদাদে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫২তম অধিবেশনে বাংলাদেশের নেতৃত্বে হুমায়ুন কবির

Update Time : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬