ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার করে মালিককে দিলেন আনসার সদস্যরা

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ১৮ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া আনুমানিক সাড়ে তিন লাখ টাকা মূল্যের দুটি ডায়মন্ডের রিং উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন আনসার সদস্যরা। তাঁদের সততা ও দায়িত্বশীলতায় মূল্যবান অলংকার ফিরে পেয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর নুর-ই-আলম সিদ্দিকী।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমানবন্দরের হেভি লাগেজের ৬ নম্বর গেট এলাকায় চেকিং শেষে স্ক্যানিং মেশিনের পাশে অসাবধানতাবশত ডায়মন্ডের রিং দুটি ফেলে যান অবসরপ্রাপ্ত মেজর নুর-ই-আলম সিদ্দিকী।

এ সময় দায়িত্বে থাকা নারী আনসার সদস্য রুনা আক্তার ও আনসার সদস্য মো. নাসির উদ্দীন মালিকবিহীন রিং দুটি পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা দ্রুত অলংকার দুটি উদ্ধার করে নিরাপত্তা কর্মকর্তার (ডিএসও) নির্দেশনা অনুযায়ী আনসার বাহিনীর হেফাজতে রাখেন।

এদিকে, বিমানবন্দরে এভসেকের মাইকিং শুনে রিং দুটির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁর দেওয়া বিবরণ ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করে বিমানবন্দর কর্তৃপক্ষ মালিকানা নিশ্চিত করে।

পরবর্তী সময়ে পিসি নিজাম উদ্দিন, পিসি আলমগীর হোসেন ও পিসি দোলন মিয়ার উপস্থিতিতে ডায়মন্ডের রিং দুটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

মূল্যবান অলংকার ফিরে পেয়ে আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন মেজর (অব.) নুর-ই-আলম সিদ্দিকী। এ ঘটনায় বিমানবন্দরে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের পেশাদারত্ব ও সততার বিষয়টি আবারও সামনে এসেছে।

আরও পড়ুন: বিমানবন্দরের নিরাপত্তা ও যাত্রীসেবা নিয়ে আরও খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার করে মালিককে দিলেন আনসার সদস্যরা

Update Time : ০৭:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬