ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু কালকিনিতে পারিবারিক দ্বন্দ্বের জেরে ছাদ থেকে লাফ, প্রাণ গেল নববধূর দুমকিতে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জিম্বাবুয়ের কাছে বড় হার বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন তাসকিন ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১ হাজার ৮০০ ছাড়াল যুক্তরাষ্ট্রের শুল্কচাপের মধ্যে ইইউর বাইরের ৪ দেশের সঙ্গে ভিয়েতনামের বাণিজ্য চুক্তি ঝালকাঠির উন্নয়ন সভায় নদী খনন, সেতু ও স্পোর্টস ভিলেজ নিয়ে আলোচনা বরিশালে মা ইলিশ রক্ষার অভিযানে ৪ জনকে জরিমানা, জাল জব্দ ২৫ অক্টোবর খুলছে সুপ্রিম কোর্ট, আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধান বিচারপতির ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন, এক জায়গায় মিলবে নানা সেবা

মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

গত শনিবার পদ্মা নদীর লৌহজং অংশে উপজেলা মৎস্য অফিস, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে দিনব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আটক পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. নবীরুল ইসলাম এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসায় বিতরণ করা হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ কর্মকাণ্ডবিষয়ক আরও খবর পড়তে তথ্য প্রকাশের জাতীয় সংবাদ বিভাগে ভিজিট করুন। এ ছাড়া দেশের চলমান বিভিন্ন ঘটনা জানতে পড়ুন রাজনীতি ও সমসাময়িক সংবাদ এবং আন্তর্জাতিক সংবাদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

Update Time : ১১:১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬