ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘তিনি আমার লাকি চার্ম’, বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা চুমুর দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তি, তিক্ত অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, চার মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতনের শঙ্কা নাহিদ-আখতারের নেতৃত্বাধীন এনসিপির নতুন কমিটি নিয়ে মুখ খুললেন রাশেদ খান এনসিপির ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবীর সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত, আহত ৩ সাইবার নিরাপত্তা সতর্কতায় টানা দ্বিতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ ড্র বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: মিরপুরের দুই গ্যালারিতে বিনামূল্যে খেলা দেখার সুযোগ

পদ্মা-মেঘনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর এ তথ্য জানান।

অভিযানে আটক ২০ জেলের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং বাকি সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)।

তাঁদের সবার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

অভিযানে জব্দ করা ইলিশ মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। জব্দ করা নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

নদীর অভয়াশ্রমে ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সর্বশেষ খবর ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘তিনি আমার লাকি চার্ম’, বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা

পদ্মা-মেঘনায় নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

Update Time : ০৩:৩৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬