ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ৩০ অক্টোবর থেকে নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই শুরু, লক্ষ্যমাত্রা ১১ হাজার ৭০০ টন চিনি উৎপাদন বেনাপোল-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ ‘তিনি আমার লাকি চার্ম’, বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ সামান্থা চুমুর দৃশ্যে সহ-অভিনেতার আচরণে অস্বস্তি, তিক্ত অভিজ্ঞতা জানালেন অনুপ্রিয়া বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, চার মাসের মধ্যে সর্বোচ্চ সাপ্তাহিক দরপতনের শঙ্কা নাহিদ-আখতারের নেতৃত্বাধীন এনসিপির নতুন কমিটি নিয়ে মুখ খুললেন রাশেদ খান এনসিপির ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, আহ্বায়ক নাহিদ ইসলাম যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবীর সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক কুড়িগ্রামে ভাতিজার ধারালো অস্ত্রের কোপে চাচি নিহত, আহত ৩

বেনাপোল-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোরের বেনাপোল-যশোর মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয়। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আহত দুজন হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: যশোর ও শার্শার অন্যান্য সংবাদ | মোটরসাইকেল দুর্ঘটনার খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ভানুয়াতুর উপকূলে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বেনাপোল-যশোর মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

Update Time : ০৮:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬