ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস, ঘাটতি ১ হাজার ৬৫ কোটি টাকা সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ পানের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিসসহ আটক ১
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পাঁচ দিনের ‘ক্যারাট ২০২৬’ মহড়া শুরু ২ নভেম্বর, গুরুত্ব পাচ্ছে সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা

যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র

বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (ক্যারাট) বাংলাদেশ ২০২৬’ শীর্ষক যৌথ মহড়া আগামী ২ থেকে ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বন্দরে মার্কিন জাহাজটি পৌঁছালে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

মহড়ায় ইউএসএস ওয়ারিয়রের অংশগ্রহণ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সহযোগিতার ধারাবাহিকতাকে আরও এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যারাট বাংলাদেশ ২০২৬-এর মাধ্যমে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

এ আয়োজনের অন্যতম লক্ষ্য হলো দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করা। পাশাপাশি দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

দূতাবাস আরও জানায়, বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ককে যুক্তরাষ্ট্র বিশেষ গুরুত্ব দেয়। যৌথ এ মহড়া অভিন্ন সামুদ্রিক নিরাপত্তার লক্ষ্য অর্জনে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

ক্যারাট বাংলাদেশ ২০২৬-এ অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের যৌথ মহড়া সামুদ্রিক নিরাপত্তার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের নৌবাহিনীর সমন্বিত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস, ঘাটতি ১ হাজার ৬৫ কোটি টাকা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পাঁচ দিনের ‘ক্যারাট ২০২৬’ মহড়া শুরু ২ নভেম্বর, গুরুত্ব পাচ্ছে সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা

যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নিতে চট্টগ্রাম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ওয়ারিয়র

Update Time : ০৮:১২:৪০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬