ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর ইতালির ক্যাপ্রিতে প্রেমিকাকে বাগদানের প্রস্তাব, বিয়ে করছেন অর্চনা পুরাণ সিংয়ের ছেলে মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনায় সেরা, হিমির সাফল্যের গল্প এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চাইল শিক্ষা মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ সরকারের ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের আন্দোলন, সোমবার থেকে হাই স্কুল অবরোধের ঘোষণা বিমানবন্দর, নিয়োগ ও কেনাকাটা তদারকিতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
বিমান বাংলাদেশ, বেবিচক ও পর্যটন খাতের কার্যক্রম নজরদারিতে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত সংসদীয় কমিটির

বিমানবন্দর, নিয়োগ ও কেনাকাটা তদারকিতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ, বদলি এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব প্রস্তাব ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রস্তাবিত সাব-কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন সদস্য রাখার কথা বলা হয়েছে। এই সাব-কমিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ ও বদলি এবং বিমানবন্দরের ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করবে।

এ ছাড়া মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ যথাযথ নিয়োগবিধি অনুসরণ করে দ্রুত পূরণের সুপারিশ করেছে কমিটি।

বৈঠকে গত আট মাসে বেবিচকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটা সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন সংসদীয় কমিটির কাছে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বিদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

কমিটির সভাপতি মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের উপযুক্ত পদে পদায়নের সুপারিশ করেন। পাশাপাশি মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় সংসদীয় কমিটি সহযোগী ভূমিকা পালন করবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য নিয়মিত বৈঠক আয়োজনের ওপরও গুরুত্ব দেন কমিটির সদস্যরা।

বৈঠকের শুরুতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আ. হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কমিটির সভাপতি। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান ও মো. আবু তালিব অংশ নেন।

কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন।

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১

বিমান বাংলাদেশ, বেবিচক ও পর্যটন খাতের কার্যক্রম নজরদারিতে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত সংসদীয় কমিটির

বিমানবন্দর, নিয়োগ ও কেনাকাটা তদারকিতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব

Update Time : ০৮:২২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬