ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
গুগলে বয়স ৩৩ বছর! জন্মসাল নিয়ে বিস্মিত অভিনেত্রী সাদিয়া আয়মান মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি এবার ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব, কনসার্ট ১৩ ডিসেম্বর বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের ক্লাবে মুশফিক আহসানের ১৫২ ও তাফিউলের ৭ উইকেটে মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদন: সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন শুরু জানুয়ারিতে লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা মাদক অপরাধের অর্থপাচারে ডিএনসির অভিযান, চার মামলায় ১০০ কোটি টাকার সন্দেহজনক সম্পদের তথ্য

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

ছোটপর্দা ও ওটিটিতে অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে লাল-সবুজের পতাকা তুলে ধরবেন তিনি।

গত ৭ নভেম্বর রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৬ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। এর পরদিন ৮ নভেম্বর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তো রিকোর উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন নাট্যাভিনেত্রী ও মডেল হিসেবে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

তবে এসব আলোচনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাহি। তিনি জানান, প্রথমে প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তাব পেয়ে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগকে ইতিবাচকভাবে দেখেন।

মাহির ভাষায়, ‘প্রস্তাবটি যখন আসে, প্রথমে দ্বিধায় ছিলাম যে যাওয়া ঠিক হবে কিনা। পরে মনে হলো, একজন অভিনেত্রী ও মডেল হয়ে যদি দেশের হয়ে এই আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করতে না পারি, তবে শিল্পী হিসেবেই আমার কোনো মূল্য রইল না।’

আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মাহির প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাঁর বন্ধু ও ২০২৫ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলা।

আগের আসরে অংশগ্রহণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাহিকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে ভালো করার ব্যাপারে বন্ধুকে নিয়ে আশাবাদী তিনি।

বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচিতি তুলে ধরার দায়িত্ব নিয়ে দেশ ছাড়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাহি।

তিনি বলেন, ‘আমার সেরাটা দিয়ে চেষ্টা করব দেশের পতাকাকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে যেতে।’

মডেলিং থেকে আন্তর্জাতিক মঞ্চে মাহি

শোবিজে সামিরা খান মাহির যাত্রা শুরু হয়েছিল মডেলিংয়ের মাধ্যমে। ফ্যাশন শো, র‌্যাম্প ওয়াক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান তিনি। পরবর্তী সময়ে ছোটপর্দার নাটক ও ওটিটি কনটেন্টে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেন।

এবার অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে ক্যারিয়ারে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা মিস ইউনিভার্সের ৭৫তম আসরের আয়োজন।

সামিরা খান মাহির আন্তর্জাতিক যাত্রা এবং শোবিজ অঙ্গনের তারকাদের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন তথ্য প্রকাশ-এ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

গুগলে বয়স ৩৩ বছর! জন্মসাল নিয়ে বিস্মিত অভিনেত্রী সাদিয়া আয়মান

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

Update Time : ০৭:২৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬