ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস, ঘাটতি ১ হাজার ৬৫ কোটি টাকা সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ পানের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিসসহ আটক ১

পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ ভ্যান ও তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্বামী-স্ত্রীসহ আরও দুজন আহত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে সেতুর ঢালে বিসমিল্লাহির ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পিকআপ ভ্যানটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের কাজিবাড়ি এলাকার আজাহার কাজির ছেলে। আহতরা হলেন হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম বেগম।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঢাকা থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান পটুয়াখালীর দিকে যাচ্ছিল। পথে পটুয়াখালী সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহির ফিলিং স্টেশনের তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় যানবাহন দুটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপ ভ্যানের চালক চান মিয়া ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত হারুন মোল্লা ও মরিয়ম বেগমকে উদ্ধার করেন। পরে তাঁদের পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: পটুয়াখালী জেলার সর্বশেষ সংবাদ | সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদন | সারাদেশের সর্বশেষ খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস, ঘাটতি ১ হাজার ৬৫ কোটি টাকা

পটুয়াখালী সেতুর ঢালে পিকআপ-ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

Update Time : ০৮:৫২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬