ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব বাংলাদেশে, নারী বিভাগের আয়োজক যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ৭৮৬ কোটি ডলার আইইবি নির্বাচনে নিরঙ্কুশ বিজয়: নির্বাচন পরিচালনা কমিটিকে এ্যাব চট্টগ্রামের ধন্যবাদ শহীদ সাইফুল ইসলাম আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি, সিডিএকে স্মারকলিপি গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, ভাঙচুর ও সড়ক অবরোধ; খুলল তালাবদ্ধ দলীয় কার্যালয় ‘না পারলে আমাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’: আসিফ মাহমুদ ছাগলনাইয়া সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযান, ৫ জনের কারাদণ্ড

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, সরকারি সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

সভায় পুলিশ সুপারের প্রতিনিধি, সিভিল সার্জন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রতিনিধি, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

এ সময় খাল খনন প্রকল্প থেকে উত্তোলিত মাটির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। উত্তোলিত মাটি ইটভাটায় ব্যবহার এবং সড়কের ঢাল সংরক্ষণের কাজে লাগানোর বিষয়েও আলোচনা হয়।

আসন্ন ফ্লাওয়ার ফেস্টিভ্যালকে সামনে রেখে ক্লাস্টারভিত্তিক বৃক্ষরোপণ ও বনায়ন কর্মসূচি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি জরাজীর্ণ বিদ্যালয় ভবনগুলো দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

চট্টগ্রামের পরিবেশ ও উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে জেলা প্রশাসকের অন্যান্য উদ্যোগ সম্পর্কেও পড়ুন: আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ।

সভায় সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জেলার সব ইউনিয়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে এতিম শিশুদের সহায়তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন কর্মসূচিগুলো আরও কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে আরও পড়ুন: সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান প্রতিমন্ত্রীর।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারি ও বেসরকারি ভবনে টেকসই সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে সরকারি প্রণোদনা সম্পর্কে ব্যাপক প্রচার চালানোর বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।

অন্যদিকে, পরিবেশবান্ধব উন্নয়ন ও পর্যটন অবকাঠামো নিয়ে চট্টগ্রামের উদ্যোগ সম্পর্কে জানতে পড়ুন: নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত।

চট্টগ্রামের অবকাঠামোগত উন্নয়ন নিয়েও রয়েছে তথ্য প্রকাশের প্রতিবেদন। পড়ুন: দীর্ঘদিনের অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রতিটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করতে হবে। সরকারি অর্থের সর্বোচ্চ সদ্ব্যবহারের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সুদূরপ্রসারী পরিকল্পনা, রাষ্ট্রের প্রতি আন্তরিকতা, দেশপ্রেম এবং সর্বোচ্চ মেধা ও নিষ্ঠার সঙ্গে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের কোনো দায়বদ্ধতা যেন অপূর্ণ না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

পরিশেষে জেলা ও জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিক সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক।

আরও সংবাদ পড়তে ভিজিট করুন: তথ্য প্রকাশ – Tottho Prokash

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬