ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ বেনাপোল বন্দর পরিদর্শনে চেয়ারম্যান মানজারুল মান্নান, অনিয়ম-দুর্নীতিতে কঠোর বার্তা নির্বাচনী ব্যয়ের তথ্যে প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব, ‘নৌকা’ প্রতীক স্থগিত রূপপুর থেকে আগামী মাসেই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ, মাদারীপুরে স্বামী গ্রেপ্তার

ডিএনসির অভিযানে পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবা জব্দ

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নেত্রকোণা শাখা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত জামাল মিয়া জেলার দুর্গাপুর উপজেলার কুলাগড়া ইউনিয়নের নলজুড়া গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুন দম্পতির পুত্র।

নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম আজ দুপুর ১টা থেকে দুপুর ২টা ২০ মিনিটের মধ্যে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারস্থ ইদ্রিস মিয়ার মুদি দোকানের পূর্ব পাশে শ্যামগঞ্জ-দুর্গাপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৯০৫ পিস ইয়াবাসহ জামাল মিয়াকে আটক করা হয়।

তিনি জানান, অভিযানে জিপারযুক্ত সাদা রঙের পলি প্যাকেটে খাঁকি রঙের স্কচটেপ দ্বারা মোড়ানো ৯০.০৫ গ্রাম ওজনের ৯০৫ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া আসামির কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ১টি সিমযুক্ত বাটন মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের সর্বমোট অবৈধ বাজার মূল্য ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ

ডিএনসির অভিযানে পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবা জব্দ

Update Time : ০৫:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬