ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস কুড়িগ্রামে সার বিতরণে বিলম্ব; সড়ক অবরোধ কৃষকের তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরে-তে ধরা যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা বেনাপোলে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, তিন মাসে লাগানো হয়েছে ১০ হাজার গাছ বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার যশোরে ৮ উপজেলায় ইউপি নির্বাচন; প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন কুড়িগ্রামের মাঝের চরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক সভা ফেনসিডিল মামলায় শার্শার পাকশিয়ায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন চার বছরের পথচলার শেষে বিদায়—স্মৃতির পাতায় ৩৯তম ব্যাচ

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে: স্বাস্থ্যমন্ত্রী

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দেশের উন্নয়ন এবং স্বাস্থ্য খাতকে আরও কার্যকর ও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অনুপস্থিতি এবং হাসপাতালের বিভিন্ন সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় নষ্ট হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, আগের সময়ে স্বাস্থ্য বিভাগের অনেক সরঞ্জাম যথাযথভাবে ব্যবহার না করে ফেলে রাখা হয়েছে, যার ফলে সেগুলো নষ্ট হয়েছে। বিভিন্ন হাসপাতালেও অব্যবস্থাপনার চিত্র দেখা গেছে। এ ধরনের পরিস্থিতি দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

আগামী সেপ্টেম্বরের শেষ দিকে দেশব্যাপী ব্যাপক পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন পরিচালনার পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সাধারণ মানুষের কাছে সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

এ সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। সেখানে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

দায়িত্বে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম এবং হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-বেনাপোল-খুলনা বন্ধন এক্সপ্রেস

জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ শুরু করেছে: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : ০৯:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬