ঢাকা ১১:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক

  • নিউজ ডেস্ক
  • Update Time : ০৭:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৬৪ Time View

ঢাকায় জার্মান দূতাবাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে।

সাক্ষাৎকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্ভাব্য একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দেশের বিপুলসংখ্যক তরুণকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উচ্চতর গবেষণায় সহযোগিতা বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করে তুলতে সহায়ক হবে।

সাক্ষাতে জার্মান রাষ্ট্রদূত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ ও দক্ষতা উন্নয়নে জার্মানির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দুই পক্ষের এই আলোচনাকে বাংলাদেশের উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বৈঠক

Update Time : ০৭:১৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬