ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মানবতাবাদী চিন্তার ধারক, সমাজ সংস্কারক ও সমাজ উন্নয়নের অন্যতম পথিকৃৎ। মানুষের কল্যাণ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান অনন্য।

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিসরে সমৃদ্ধ মর্যাদা এনে দিয়েছেন। তাঁর সৃষ্টিকর্মে মানবিকতা, ভালোবাসা ও মানুষের প্রতি গভীর মমত্ববোধের প্রকাশ ঘটেছে। ‘কাবুলিওয়ালা’র মতো গল্প মানুষের মধ্যে পিতৃত্ববোধ ও মানবিক অনুভূতি জাগিয়ে তোলে।

রবীন্দ্রনাথের মানবিক দর্শন ও অসাম্প্রদায়িক চেতনায় অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রফেসর মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও সংগীতনির্ভর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন

রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে খুলনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Update Time : ০৬:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬