ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস, ঘাটতি ১ হাজার ৬৫ কোটি টাকা সীতাকুণ্ডে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার ৪৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের চট্টগ্রাম রেঞ্জে স্টাডি ট্যুর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জ জেলা পরিষদের ৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রায় ১০০টি চেক বিতরণ ডিসি জাহিদের উদ্যোগের প্রশংসা ফরেন সার্ভিস একাডেমির ডিজির তিন্দুর সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল যশোর ঝিকরগাছায় তামান্নার স্বপ্নযাত্রায় সহমর্মিতার সঙ্গী প্রতিমন্ত্রী অমিত বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে চলছে টহল সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ পানের ঝুড়িতে অভিনব কৌশলে ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিসসহ আটক ১

অভয়নগরে মাদক মামলার আসামিকে ৬ মাসের কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের অভিযোগে জিল্লুর রহমান পলাশ (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু এ দণ্ড দেন। দণ্ডিত পলাশ উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওলিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, অভয়নগর থানায় পলাশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। প্রায় সাত দিন আগে একটি মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও মাদক কেনাবেচায় জড়িয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে এ অভিযোগের বিষয়ে পলাশের কোনো বক্তব্য জানা যায়নি।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে গুয়াখোলা গ্রামের প্রফেসর পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় পলাশের কাছ থেকে দুই পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তিনি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক দণ্ড দেন।

বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকদ্রব্য বহন ও সংরক্ষণের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় পলাশকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল কাস্টমসে রাজস্ব আদায়ে বড় ধস, ঘাটতি ১ হাজার ৬৫ কোটি টাকা

অভয়নগরে মাদক মামলার আসামিকে ৬ মাসের কারাদণ্ড

Update Time : ০৭:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬