ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদানের কার্যক্রম উদ্বোধন করেছেন।

রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত দুই দিনব্যাপী ‘বেস্ট অব বেস্ট জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মবিশ্বাস বাড়াতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াচর্চাকে আরও বিস্তৃত করতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান শিশু-কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার কাজ চলছে। এসব প্রতিভাবান খেলোয়াড় ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান ও সুনাম বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে কিকবক্সিংকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হলে মন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জাতীয় কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি ইশতিয়াক আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাফিজসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্রীড়াবিদ, কোচ, রেফারি, মন্ত্রণালয় ও ক্রীড়াসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে ক্রীড়াপ্রেমী দর্শকরাও অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

Update Time : ০৬:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬