ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ ভারতের সঙ্গে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা, শীর্ষে উঠলেন র‍্যাঙ্কিংয়েও ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট বাক্‌স্বাধীনতা ও নাগরিক সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী তানভীর মিশুকসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার ফ্রিজের আদেশ ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা: অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. এয়াছিন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফৌজদারহাট জলিলগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এয়াছিন হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাজীপাড়া মিয়াজি বাড়ির হাছান আলীর ছেলে।

বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ জানায়, সকালে ফৌজদারহাট জলিলগেট এলাকায় অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এয়াছিন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বারআউলিয়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষে এয়াছিন হোসেন নিহত হয়েছেন। তবে কোন গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বেনাপোল দিয়ে আসছে বিদেশি ইলিশ, পদ্মার ইলিশের নামে বিক্রির অভিযোগ

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Update Time : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬