ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার নগদ টাকা দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণের নাগালে রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের কারাদণ্ড জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা বাগেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’ সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরল ঘরোয়া হকি, শুরু প্রথম বিভাগ লীগ-২০২৬ কারিগরি ত্রুটিতে বিলম্ব, নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমানের ফ্লাইট বিজি ৪৩৬

সেসিপ-সেসডিপির জনবল নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর এবং সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সেসডিপি) প্রকল্পের জনবল-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নে সাত সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ মেহেদী হোসেনের স্বাক্ষরে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন)-কে। কমিটির সদস্য হিসেবে থাকছেন অতিরিক্ত সচিব/যুগ্মসচিব (মাধ্যমিক-১ অনুবিভাগ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা), যুগ্মসচিব (উন্নয়ন-১ অধিশাখা) এবং আইন কর্মকর্তা। আর যুগ্মসচিব (পরিকল্পনা অধিশাখা) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে কমিটির কার্যপরিধিও নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, সেসিপ প্রকল্পের জনবল রাজস্ব খাতে স্থানান্তর এবং এ-সংক্রান্ত মামলার রায় বাস্তবায়নের বিষয়ে সমন্বিত মতামত তৈরি করে তা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে উপস্থাপন করবে কমিটি।

প্রয়োজন হলে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা অন্য কাউকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ১০৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬, উদ্ধার নগদ টাকা

সেসিপ-সেসডিপির জনবল নিয়ে ৭ সদস্যের কমিটি গঠন

Update Time : ০৭:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬