ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ শ্যামনগর সীমান্তে ৬০০ বোতল কোরেক্সসহ মাদক কারবারি আটক সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে শতভাগ হাজিরা নিশ্চিতের নির্দেশ টাঙ্গাইলে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু শিবচরে এক নারীকে ধর্ষণের পর হত্যা; গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, আহত বাবা বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার নৌযান শুমারি-২০২৬ সফল করতে সঠিক তথ্য দেওয়ার আহ্বান মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পরিদর্শন যশোরে চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য আটক

সমালোচকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি খোকনের

মাদারীপুর-৩ (কালকিনি) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনার ক্ষেত্রে রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার সকালে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন দীর্ঘ সময় পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের ভালো কাজের সমালোচনা করার আগে কোনটি ভালো আর কোনটি খারাপ, তা রাজনৈতিক নেতা-কর্মীদের বুঝতে হবে। তিনি বলেন, বিষয়টি বুঝতে না পারলে রাজনীতি থেকে সরে দাঁড়ানোই ভালো।

সমালোচনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ভালো কাজকে ভালো এবং খারাপ কাজকে খারাপ বললে জনগণের কাছে রাজনৈতিক নেতা-কর্মীদের দেশপ্রেমিক হিসেবে গ্রহণযোগ্যতা বাড়বে। তবে ভিত্তিহীন অভিযোগ বা সমালোচনা করলে জনগণের বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাহবুবুর রহমান পবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং কালকিনি উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে যুবদল নেতা মামুন শিকদার ও শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

সমালোচকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি খোকনের

Update Time : ০৫:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬