ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে জাহানারাবাদ এক্সপ্রেস খুলনা-ঢাকা রুটে চলাচলকারী  নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলাএক্সপ্রেস এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩ টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত রেল কর্তৃপক্ষের বিবেচনাধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ!

Update Time : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬