ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড চিকিৎসাসেবার মানোন্নয়নে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন ভূজপুরে ইতালির তৈরি পিস্তলসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬ জামালগঞ্জে নৌকাডুবির ২৪ ঘণ্টা পরও নিখোঁজ একজন, উদ্ধার অভিযানে নেই দক্ষ ডুবুরি রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ! ২০২৮ সালের কোপা আমেরিকাও যুক্তরাষ্ট্রে, অংশ নেবে ১৬ দল বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ ১৮ ডিসেম্বর এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা, আবেদন করতে লাগবে ন্যূনতম জিপিএ ৮.৫ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, মনোনয়ন জমার শেষ সময় ৬ ডিসেম্বর মনোনয়ন জালিয়াতির অভিযোগ, আইওএ নির্বাচনে লড়ছেন না পিটি ঊষা

বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ

বাংলাদেশের তরুণ ফুটবলারদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর অংশ হিসেবে ৪০ জন তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচিত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক’।

বুধবার বাফুফে ভবনসংলগ্ন অ্যাস্ট্রো-টার্ফ মাঠে অনুষ্ঠিত ৯০ মিনিটের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক উন্নয়ন উদ্যোগ এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।

প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ ফুটবলাররা আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ কৌশল, অনুশীলন পদ্ধতি ও দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা পান। একই সঙ্গে বাফুফের কোচিং স্টাফের সদস্যরাও এ প্রশিক্ষণে অংশ নিয়ে আর্জেন্টিনার প্রশিক্ষণব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রূপু, ইমতিয়াজ হামিদ (সবুজ) ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া (শাহীন)।

এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধি দলে ছিলেন সংস্থাটির বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে বাংলাদেশের তরুণ ফুটবলার ও কোচদের পরিচিত হওয়ার এ ধরনের উদ্যোগ দেশের ফুটবলের উন্নয়ন এবং ভবিষ্যৎ খেলোয়াড় তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চমেক’এ এসআরবির অভিযানে ২০ দালাল আটক, ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড

বাংলাদেশের ৪০ তরুণ ফুটবলারকে আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতির সঙ্গে পরিচয় করাল এএফএ

Update Time : ০১:৫০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬