ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

টাঙ্গাইলে প্রথমবারের মতো দিনব্যাপী জব ফেয়ার, ৫১ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

জেলার বেকারত্ব কমানো এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রথমবারের মতো জব ফেয়ার-২০২৬ আয়োজন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব ফেয়ারে জেলার শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৫১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী প্রার্থী বাছাইয়ের জন্য চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে নিবন্ধনের মাধ্যমে জীবনবৃত্তান্ত সংগ্রহ করছে।

মেলায় অংশ নেওয়া প্রার্থীদের অনেকের তাৎক্ষণিক সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে। যোগ্যতা ও প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নির্বাচিতদের সরাসরি নিয়োগ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক বলেন, জেলার অনেক শিক্ষিত তরুণ বিভিন্ন সময়ে চাকরি ও কর্মসংস্থানের বিষয়ে তাদের আগ্রহের কথা জানিয়েছেন। তাদের জন্য সুযোগ তৈরি এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, জব ফেয়ারের মাধ্যমে একদিকে প্রতিষ্ঠানগুলো প্রয়োজন অনুযায়ী দক্ষ ও আগ্রহী কর্মী খুঁজে নিতে পারবে, অন্যদিকে তরুণদের মধ্যেও চাকরি ও কর্মসংস্থান নিয়ে নতুন আগ্রহ তৈরি হবে। ভবিষ্যতেও এ ধরনের জব ফেয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমাইয়া মমিন এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

টাঙ্গাইলে প্রথমবারের মতো দিনব্যাপী জব ফেয়ার, ৫১ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

Update Time : ০৪:১৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬