ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত ছাতকে ১৫১ ধারায় চারজন আটক, আদালতে সোপর্দ ‎চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রশ্নের মুখে রেলওয়ে সরবরাহকারী সমিতির সভাপতি, সংবাদ সম্মেলনে উত্তেজনা যশোরে শার্শায় টানা বৃষ্টিতে পানির নিচে ধান ও সবজি চরম ক্ষতির শঙ্কায় কৃষক পরিবার ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল তৈরির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি বদলে দেওয়া সম্ভব :- প্রতিমন্ত্রী মীর হেলাল ছাত্র আন্দোলন থেকে সাংগঠনিক নেতৃত্বে আফরান মাহমুদ জামি সেন্টমার্টিনে বিপাকে ৯৬ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজনের চিকিৎসা নিয়েও শঙ্কা নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, তিন শিশুসহ আটক ৬ ভারতীয় নাগরিক রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার, নভেম্বরে ১৮ দিনেই রেমিট্যান্স ২১৩ কোটি ডলার ছাড়াল

মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মন্ডলীভোগ এলাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬’ ফুটবল টুর্নামেন্টের সিজন-২-এর ফাইনাল খেলা। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মন্ডলীভোগ ভ্যান গার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে রানার্সআপ হয়েছে মন্ডলীভোগ আরকেএম অ্যাভেঞ্জার্স।

মন্ডলীভোগ হাসপাতাল রোডের বালুর মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন সাবেক ফুটবলার ও ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি হাজী নিজাম উদ্দিন এবং ছাতক সরকারি মডেল হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক পঙ্কজ কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত।

খেলায় সভাপতিত্ব করেন সুবেদার খান, জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন। পাভেল আহমেদের নেতৃত্বে খেলাটি পরিচালিত হয়।

টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেন রানা, জিবরান, ফুয়াদ, প্রান্ত, রুবেল ও আদনান। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন সেবুল মিয়া, ইশতিয়াক তানবীর, বাবুল মিয়া, সোহাগ আহমেদসহ এলাকার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ২৫ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। এ পুরস্কারের অর্থায়ন করেন ফ্রান্সপ্রবাসী ছাহিদুর রহমান ছাহিদ (মেডিকেল রোড)। রানার্সআপ দলের জন্য ১৫ হাজার টাকা ও ট্রফি প্রদান করেন হাজী আতিক মিয়া অ্যান্ড সন্স। তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা প্রদান করেন ৭ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সাইফুর রহমান। এছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের পৃষ্ঠপোষকতা করেন জিবরান রহমান।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত

মন্ডলীভোগ চ্যাম্পিয়ন কাপ-২৬ সিজন-২-এর ফাইনাল অনুষ্ঠিত

Update Time : ০১:৩০:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬