ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু মেইল-ইন ভোট সীমিত করার ট্রাম্পের উদ্যোগে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা ময়মনসিংহ মেডিকেলে লিফটে আগুন; ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ব্রাজিলের সুপ্রিম কোর্টে দুই বিচারপতির প্রকাশ্য দ্বন্দ্ব, নির্বাচনের আগে তীব্র সংকট বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় সৌদি আরবে ১৩ বেসামরিক আহত আগাম সতর্কতা ছিল, তবু ফিলিপসকে ঠেকাতে ব্যর্থ নিউজিল্যান্ড কর্তৃপক্ষ শ্রমিকদের ২২ হাজার ৩৮৯টি আইনি পরামর্শ দিয়েছে লিগ্যাল এইড প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় সম্পর্ক জোরদারে পার্লামেন্টারি ডিপ্লোমেসির ওপর গুরুত্ব

বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল

বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিচালিত ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’ পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। পরিদর্শনকালে তাঁরা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রম, অবকাঠামো এবং দক্ষতা উন্নয়নসংক্রান্ত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

সোমবার দুপুর ১টার দিকে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন। পরে স্থানীয় সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দক্ষ জনবল গড়ে তোলা, বেকারত্ব কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় বিদেশের শ্রমবাজারের বর্তমান চাহিদা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কর্মসূচিকে আরও সময়োপযোগী করার প্রয়োজনীয়তার কথা উঠে আসে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সিভিল সোসাইটি, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগে টেকসই উন্নয়ন নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি এশিয়া ফাউন্ডেশন ও লতিফ মাস্টার ফাউন্ডেশনের মধ্যে দক্ষতা উন্নয়ন, যুব কর্মসংস্থান, সুশাসন, সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার মিস লুইস বেইনন ও মিস শাহনাজ করিম, এশিয়া ফাউন্ডেশনের টিম লিডার সারা এল. টেইলর, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মিস রোজি কুম্ব এবং রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম প্রতিনিধি দলের পরিদর্শন ও মতবিনিময় সভার সমন্বয় করেন। তিনি ফাউন্ডেশন, স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি এবং প্রতিষ্ঠানের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলের সদস্যদের অবহিত করেন।

এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ ও সাবেক অধ্যক্ষ, খানজাহান আলী ডিগ্রি কলেজের প্রতিনিধি শিক্ষক, স্কিল স্মার্ট আইটির অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের মতবিনিময় ও অংশীদারত্বের উদ্যোগের মাধ্যমে বাগেরহাটে দক্ষতা উন্নয়ন, যুব কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

বাগেরহাটে স্কিল ইনস্টিটিউট পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের প্রতিনিধি দল

Update Time : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬