ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ-সংঘর্ষ, থানায় অগ্নিসংযোগ জামালগঞ্জে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে কারিতাসের সভা জামালগঞ্জে সাবেক এমপি রতনের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নাশকতার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: বেলায়েত হোসেন বুলু কালকিনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণের অবস্থান, এলাকায় চাঞ্চল্য চট্টগ্রাম–নাজিরহাট রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা

কালকিনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণের অবস্থান, এলাকায় চাঞ্চল্য

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি (১৯) নামে এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর একসঙ্গে জীবনযাপনের প্রত্যাশায় মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপ চন্দ্র দাশের বাড়িতে অবস্থান নেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবদ্বীপ চন্দ্র দাশ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অপরদিকে মাহিন মুন্সি মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, টিকটকের মাধ্যমে দুজনের পরিচয় হয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তাঁরা একসঙ্গে থাকতে ও বিয়ে করতে আগ্রহী বলে জানিয়েছেন। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান করছেন মাহিন।

স্থানীয়দের দাবি, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দুজনই নিজেদের সিদ্ধান্তে অটল রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু জানান, ঘটনাটি তাঁর বাড়ির পাশেই ঘটেছে। বিষয়টি জানার পর তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছেন। একই সঙ্গে মাহিনের পরিবারের সদস্যদেরও ঘটনাটি জানিয়েছেন।

আরও পড়ুন:

ভিজিট করুন: তথ্য প্রকাশ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ-সংঘর্ষ, থানায় অগ্নিসংযোগ

কালকিনিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণের অবস্থান, এলাকায় চাঞ্চল্য

Update Time : ১০:০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬