ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত “ডেঙ্গুতে খাবারই শক্তি: রোগীর খাদ্যতালিকায় যা রাখবেন, যা এড়িয়ে চলবেন” যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’ সবার কাছে আরও পরিচিত করে তুলতে আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২।

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে আগামী ২৮ নভেম্বর এই ম্যারাথন অনুষ্ঠিত হবে। আয়োজনে অংশ নিতে আগ্রহীদের জন্য ৫ অক্টোবর দুপুর ১২টা থেকে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের ম্যারাথনে চারটি ক্যাটাগরি রাখা হয়েছে। এর মধ্যে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং শিশুদের জন্য ১.০২ কিলোমিটার দৌড় রয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯০২ টাকা, ৮০২ টাকা, ৭০২ টাকা ও ৫০২ টাকা। সর্বোচ্চ ৫ হাজার ১০২ জন এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

রেজিস্ট্রেশনের জন্য আগ্রহীদের firemarathon102.org ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ম্যারাথনের মূল আয়োজন হবে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডের সামনের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শারীরিক সুস্থতার পাশাপাশি অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের ‘১০২’ হটলাইন নম্বরটি দ্রুত মনে করার বিষয়টিও ম্যারাথনের মাধ্যমে তুলে ধরা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

Update Time : ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬