ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫ কয়রায় যৌথ অভিযানে ৪ আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার, আটক ২ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, ‘এ’ ক্যাটাগরিতে ফাতিমা ও সাদিয়া

মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (গতকাল) মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় মেঘনা নদীতে নিয়মিত টহল চলাকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক সৈয়ালের ছেলে মোহন সৈয়াল (৫৫) ও একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২)। এছাড়া গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫) এবং রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫) রয়েছেন।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নৌ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কানা জহির, ছোট মিস্টার ও হোসেন মিয়াজির নেতৃত্বে মেঘনা নদীর ওই এলাকায় বালু উত্তোলন কার্যক্রম চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বাসসকে জানান, মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে নৌ পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে এবং টহলের অংশ হিসেবে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, নদীর পরিবেশ রক্ষা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরের সর্বশেষ সংবাদ | জাতীয় সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

মতলব উত্তরে মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৫

Update Time : ০৫:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬