ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০ নগরবাসীর সমস্যা সমাধানে চসিকের দরজা সবসময় খোলা: প্রশাসক ডা. শাহাদাত হোসেন চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক যশোরে সাড়ে তিন কোটি টাকার সোনারবারসহ ৩ পাচারকারী আটক যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণ, দুই শ্রমিক আহত প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সুনামগঞ্জে কান্ট্রি গেমস আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছাতকে ১০৫ কৃষক-কৃষাণীকে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, ‘এ’ ক্যাটাগরিতে ফাতিমা ও সাদিয়া চকবাজারে প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ছয়তলা ভবনের অংশ পাকিস্তানে প্রথমবার আয়ারল্যান্ড, জানুয়ারিতে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ

চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিশু বিভাগে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন (পিজিটিডিএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

এরপর শিশু বিভাগের জরুরি চিকিৎসাসেবার মানোন্নয়নে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন তাৎক্ষণিকভাবে ৬টি অক্সিজেন কনসেনট্রেটরের সম্পূর্ণ ব্যয় ব্যক্তিগতভাবে বহন করেন। পাশাপাশি আরও ৪টি অক্সিজেন কনসেনট্রেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

চসিক প্রশাসকের কাছ থেকে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. মুসা মিয়া এবং অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী আনুষ্ঠানিকভাবে কনসেনট্রেটরগুলো গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন ও অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ। তাঁরা ট্রেইনি চিকিৎসকদের এ সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

পিজিটিডিএর সাধারণ সম্পাদক ডা. মোনায়েম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. তানভীর হাবিব। বক্তারা হাসপাতালের চিকিৎসা সরঞ্জামের আধুনিকায়ন এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন। একই সঙ্গে এ মানবিক সহায়তার জন্য চসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মো. ইমরোজ উদ্দীন, অধ্যাপক ডা. সৈয়দ মাহতাবুল ইসলাম, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ডা. মো. ফয়েজুর রহমান, ডা. ইফতেখার আহমেদ, ডা. আসহাব মেহেরাজ, ডা. মাহমুদুল হাসান, ডা. মাহফুজ, ডা. সামিউল করিম, ডা. রাকেশ, ডা. আবরার, ডা. সমীরণ ও ডা. জেরিন। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও সংগঠনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবার মানোন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান উপস্থিত অতিথিরা। তাঁরা ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়ন ও রোগীদের সেবার মান বৃদ্ধিতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুন: চট্টগ্রাম সিটি করপোরেশন ও প্রশাসক ডা. শাহাদাত হোসেন–সম্পর্কিত সংবাদ

তথ্য প্রকাশ: https://totthoprokash.com

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হচ্ছে ৩ নতুন সরকারি মেডিকেল কলেজ, আসন ১৫০

চমেকে পিজিটিডিএর বৃক্ষরোপণ, শিশু বিভাগে ৬টি অক্সিজেন কনসেনট্রেটর দিলেন চসিক প্রশাসক

Update Time : ০২:৪৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬