ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন রাজৈরের বদরপাশায় উত্তেজনা, গ্রেপ্তার মওলা আকন ও মনি মাতুব্বর আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক হবে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার: স্বাস্থ্যমন্ত্রী ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপট বিবেচনায় সংবাদ প্রকাশের আহ্বান মন্ত্রণালয়ের ইয়েমেনে সৌদি বিমান হামলার দাবি, সানা ও মোচায় হতাহতের খবর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন তপু ইতালিতে বিক্ষোভে কঠোর নিরাপত্তা, রোম-মিলানে হাজারো মানুষের সমাবেশ শেষ ম্যাচে হেরে আফগানিস্তানের সঙ্গে সিরিজ ড্র বাংলাদেশের যুবারা ইইউতে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, আগস্টে আয় বেড়েছে ১২.৭১%

চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন।

রবিবার (২৫ অক্টোবর)  স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী, সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসক সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানি ও অন্যান্য ভাতা পাবেন।

এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিলের মামলা করেন ডা. শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে জয়ী ঘোষণা করে রায় দেন আদালত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

Update Time : ১২:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬