ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত

টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক

টাঙ্গাইল শহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে ট্রাফিক পুলিশ। তবে গাড়িতে থাকা চালকসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মেইন রোডে রূপবানী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় ওই এলাকায় আকস্মিক চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরে ট্রাফিক পুলিশের সদস্যরা মাইক্রোবাসটির পিছু নিয়ে সেটিকে আটক করতে সক্ষম হন। তবে গাড়িটি চলন্ত অবস্থায় থাকতেই চালক ও অন্যরা নেমে পালিয়ে যায়।

পরে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণে নিয়ে টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে রাখা হয়। সেখানে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে মোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য আইনগত প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক

Update Time : ০৮:০৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬