ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মাদারীপুরে কৌশলগত কর্মশালা বরিশালে সরকারি মহিলা পলিটেকনিকের যাত্রা শুরু, প্রথম ক্লাসে ৪৭ ছাত্রী টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি পরীক্ষা শুরু হয়েছে। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের জ্বালানি লোডিং ও রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সঙ্গে আলোচনার পর নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরুর বিষয়ে আশাবাদী প্রকল্পসংশ্লিষ্টরা।

বৈঠকে প্রকল্পের নিরাপত্তা ও প্রযুক্তিগত মান নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্টরা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৃতীয় প্রজন্মের আধুনিক প্রযুক্তিনির্ভর স্থাপনা। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এর বিভিন্ন পর্যায়ের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নেও প্রকল্পের অগ্রগতি ইতিবাচক বলে বৈঠকে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য ও গবেষণা খাতেও চলছে উদ্যোগ

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি দেশের স্বাস্থ্য ও গবেষণা খাতের উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিনের সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ নির্মাণের উদ্যোগ উল্লেখযোগ্য।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে স্কুল ও কলেজ পর্যায়ে বর্ণাঢ্য বিজ্ঞান মেলার আয়োজনের সুপারিশ করেছে স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশীয় উদ্ভাবনকে বাণিজ্যিকভাবে কাজে লাগানো, উদ্ভাবনী পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন যারা

বৈঠকে কমিটির সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামসহ এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ এবং মো. আব্দুল গফুর উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে সভাপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় এবং পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম ও প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন

নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন

Update Time : ০৫:৩৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬