ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা ইপিজেড থানার ওসির বিরুদ্ধে ক্যাশিয়ারের মাধ্যমে মাসোহারা আদায়ের অভিযোগ যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার

জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশের উদ্যোগে গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কর্মসূচি ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জামালগঞ্জ উপজেলার ৬নং উত্তর ইউনিয়নের ভূঁইয়ারহাটি গ্রামে রাশেদ আলীর বাড়ির সামনে কারিতাস বাংলাদেশ পরিচালিত ELSRP প্রকল্পের আওতায় এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।

কারিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের বাস্তবায়নে এবং জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে রোগ প্রতিরোধে ২০০টি গরুকে (তরকা)এবং ছাগল ও ভেড়ার ( পিপিআর) রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়। পাশাপাশি হাঁস(ডাক প্লেগ ও ডাক কলেরা) মুরগির জন্য ( ভিয়ারডিবি ) ২০০টি রোগ প্রতিরোধে ও বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে এলাকার সকল উপকার ভোগী ও সাধারণ জনগণ পশুপালনকারীরা উপকৃত হন।

টিকাদান কর্মসূচিতে টিকার গুরুত্ব ও গবাদিপশুর রোগ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন কারিতাস বাংলাদেশের ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক।

এ সময় জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো. হুমায়ূন রশিদ তালহা, এফএ (এআই) এবং সুপ্রিয় তালুকদার, ভলান্টিয়ার।

টিকাদান ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশ এর মাঠ সহায়ক উপেন্দ্রনাথ রায়, রাকিব হাসান ও জামিল হোসেন।

আয়োজকরা জানান, গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং গ্রামীণ মানুষের আর্থিক ক্ষতি কমাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল

জামালগঞ্জে কারিতাসের বিনামূল্যে পশু-পাখির টিকাদান কর্মসূচি

Update Time : ১২:৩৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬