ঢাকা ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা ইপিজেড থানার ওসির বিরুদ্ধে ক্যাশিয়ারের মাধ্যমে মাসোহারা আদায়ের অভিযোগ যশোরের শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে পুলিশ গণহত্যাকারীদের এই দেশে রাজনীতির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ নভেম্বর মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জরুরি: প্রতিমন্ত্রী মীর হেলাল মাইশার মৃত্যুর ঘটনায় ঘাতক লরি চালক গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নতুন ভবনের কয়েকটি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভবনের প্রথম থেকে চতুর্থ তলা পর্যন্ত বিভিন্ন দপ্তর থেকে মোট আটটি কম্পিউটার চুরি হয়েছে। চুরির শিকার দপ্তরগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল ল্যাব, সমবায়, কৃষি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পরে চোরেরা কম্পিউটারগুলো পরিত্যক্ত পুরোনো আদালত ভবনে নিয়ে গিয়ে সেগুলোর কেসিং খুলে হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বলেন, বিভিন্ন অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযানে ক্ষুব্ধ হয়ে অপরাধীরা প্রশাসনকে চাপে ফেলতে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, যে উপজেলা পরিষদ ভবনে বসে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়, সেই ভবনেই যদি চুরি হয়, তবে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটা নিশ্চিত?
চন্দনাইশে চুরি বেড়ে যাওয়ার পেছনে প্রশাসনের প্রতি মানুষের আস্থার সংকট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ঘাটতি, নাকি পেশাদার চোরের সংখ্যা ও অপরাধপ্রবণতা বৃদ্ধি—কোনটি বেশি দায়ী, তা খুঁজে বের করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার রাশেদা জানান, এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ লিপিবদ্ধ হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ছাতকে ২১ বোতল বিদেশি মদসহ দুই যুবক গ্রেপ্তার, জব্দ নম্বরবিহীন মোটরসাইকেল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের একাধিক কক্ষে চুরি, উদ্বিগ্ন স্থানীয়রা

Update Time : ০৩:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬