সুনামগঞ্জের ছাতকে মাদক মামলায় দুই বছরের কারাদণ্ড ও আট হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে উপজেলার জাউয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল কাইয়ুম ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার মৃত মিয়াধন আলীর ছেলে।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এএসআই মো. মনজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে ছাতক থানা ও সুনামগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হবে।
মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জামিল হোসেন, শিক্ষানবিশ প্রতিনিধি 

















