ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ী বহিষ্কার আগামী প্রজন্মের জন্য ঝুঁকিমুক্ত পরিবেশ গড়তে চাই: চট্টগ্রামের ডিসি জাহিদ দীর্ঘদিনের অপেক্ষার অবসান, লালখান বাজারে চালু হলো ফুটওভার ব্রিজ চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার উন্নয়নের মাধ্যমেই পাহাড়ে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী মীর হেলাল আইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনে চেয়ারম্যান নুরুল করিম, কেন্দ্রীয় কাউন্সিলে বিএনপিপন্থী ৩ জন বাগেরহাটে ম্যাটস-আইএইচটি ভর্তি পরীক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, হেল্প ডেস্কে মিলেছে নানা সহযোগিতা গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকির নিহত, আহত শতাধিক ২৩ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্নে বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ১৩.২ ধারা অনুযায়ী সিদ্ধান্ত

এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ী বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি-আদর্শ ও সিদ্ধান্ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১৩.২ ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ্যাবের আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের স্বাক্ষরিত এক স্থায়ী বহিষ্কারাদেশের চিঠিতে (স্মারক নং: এ্যাব/ঢাকা/শৃঙ্খলা/২০২৬/০২) এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়, প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্তের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। এ বিষয়ে তাঁকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব দেওয়ার জন্য গত ১০ সেপ্টেম্বর তিনি অতিরিক্ত এক মাস সময় চেয়ে আবেদন করেন। তবে বর্ধিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও অভিযোগগুলোর বিষয়ে তাঁর কাছ থেকে সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

পরবর্তী সময়ে বিষয়টি এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় উপস্থাপন করা হয়। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভায় অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ, সময় বৃদ্ধির আবেদন এবং সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ পর্যালোচনা ও বিস্তারিত আলোচনার পর তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, তাঁর এ্যাবের প্রাথমিক সদস্যপদ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ, দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশটি গত ৩০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, বহিষ্কারের পর থেকে তিনি এ্যাবের সদস্য বা কোনো পদাধিকারী হিসেবে পরিচয় দিতে পারবেন না। একই সঙ্গে সংগঠনের নাম বা পদবি ব্যবহার, সংগঠনের পক্ষে প্রতিনিধিত্ব, কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

এ্যাবের কেন্দ্রীয়, মহানগর, জেলা এবং সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে এ সিদ্ধান্ত যথাযথভাবে কার্যকর ও প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত এবং আহ্বায়কের নির্দেশক্রমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ছাতক পৌরসভার উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ১৩.২ ধারা অনুযায়ী সিদ্ধান্ত

এ্যাবের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হাসিন আহমেদ স্থায়ী বহিষ্কার

Update Time : ০৫:৪৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬